রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর

দৈনিক ফটিকছড়ি / ২২০ ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

সিরাত, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ‘পার্টনার’ প্রকল্প গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার মাধ্যমে ফটিকছড়ির কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পতিত জমিতে আধুনিক ও পুষ্টিকর ফসল চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আধুনিক প্রশিক্ষণ ও কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তোলাই এ কংগ্রেসের মূল লক্ষ্য। কৃষকদের উন্নয়নে প্রশাসন সব সময় পাশে থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘পার্টনার’ প্রকল্পের লক্ষ্য কৃষির আধুনিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

আলোচনা সভার আগে অতিথিরা কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ফটিকছড়ির বিভিন্ন এলাকায় উৎপাদিত বিষমুক্ত ফল, শাকসবজি ও উচ্চমূল্যের নতুন ফসল প্রদর্শন করা হয়। পরে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিরা এবং বিপুলসংখ্যক কৃষক অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com