রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

দৈনিক ফটিকছড়ি / ৩০১ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ

সিরাত, নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার জন শিশুকে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ৪৮০টি স্থায়ী কেন্দ্র এবং কয়েকটি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনকালে ডা. তৌহিদুল আলম বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং রাতকানা ও অন্ধত্বের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান এবং কোনো শিশুকে যেন এ কর্মসূচির বাইরে রাখা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com