সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ

দৈনিক ফটিকছড়ি / ১২৪ ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

সিরাত, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে আসন্ন ইটভাটা মৌসুমে সব অবৈধ ইটভাটা, বিশেষ করে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনির ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় খাল খননের মাটি ইট তৈরিতে ব্যবহার, অবৈধ ইটভাটা বন্ধ, ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক ইটভাটা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন। আসন্ন মৌসুমে অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। বিশেষ করে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনির ইটভাটা বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার এবং কৃষিজমির টপসয়েল কেটে ইট তৈরিতে ব্যবহার বন্ধে ইটভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া খাল খননের মাটি ইটভাটায় ইট তৈরিতে ব্যবহারের বিষয়টি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে খনন করা মাটির যথাযথ ব্যবহারের বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত পোড়ানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ও রিসার্চ অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বিভাগীয় বন কর্মকর্তা, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর ও জেলা আনসারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা ইটভাটা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com