সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চবি’র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক ফটিকছড়ি / ৫১৭ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা ফটিকছড়ি উপজেলা পরিষদের শহিদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

২০০৯ সালের ১৩ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের যাত্রা শুরু হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান, সৃজনশীলতা বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন, ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার মাধ্যদিয়ে ১৬ তম বর্ষে পদার্পণ করেছে এ সংগঠনটি।

জাতীয় সংগীত পরিবেশনা ও জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা সুক্তার যৌথ সঞ্চালনায়।

এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি এন.এম রহমতুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য এ.কে করিম, প্রতিষ্ঠাকালীন সদস্য সারদুল কুতুব চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সদস্য মোস্তফা রাসেল, প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সভাপতি কায়ছার মাহমুদ বিজয়, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, সাবেক সদস্য আব্দুল আজিজ মামুন, সাবেক সভাপতি রবিউল হোসেন, সাবেক সহ-সভাপতি রায়হান আবদুল্লাহ, সাবেক সহ সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি দাউদুল করিম সিকদার, সাবেক সহ-সভাপতি আব্দুল বারেক সুজন, কার্যকরী কমিটি ও বর্তমান সদস্যবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় সংগঠন এতদূর এগিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আর বেশি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে সম্প্রীতির বন্ধনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা করেন।
সভাপতি রায়হান মোনতাসির সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com