মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

সকালে বৈধতা, বিকেলে বাতিল সরোয়ার আলমগীরের প্রার্থিতা

দৈনিক ফটিকছড়ি / ১৬৩৩ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ২:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সকালে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও বিকেলেই চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশনের আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন। আপিলে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। শুনানি শেষে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় সরোয়ার আলমগীর বলেন, সকালে প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর বিকেলে কীভাবে তা বাতিল করা হলো, বিষয়টি তার আইনজীবীরা পর্যালোচনা করছেন। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে রাখা যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com