মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়িতে ধানের শীষেই নির্বাচন করবেন সরোয়ার আলমগীর, আশা আইনজীবীর

দৈনিক ফটিকছড়ি / ১৬০৭ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ হয়েছে। আগামী ২৭ জানুয়ারি এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

রোববার (২৫ জানুয়ারি) সরোয়ার আলমগীরের পক্ষে দায়ের করা রিটের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করেন।
রিটকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ অন্যান্য আইনজীবীরা।

এ বিষয়ে সরোয়ার আলমগীরের আইনজীবী প্যানেলের সদস্য এড. ইউসুফ আলম মাসুদ তার ফেসবুক পোস্টে বলেন, আমরা শতভাগ আশাবাদী রিটের আদেশ সরোয়ার আলমগীরের পক্ষে থাকবে। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

পোস্টে আরও বলা হয়, মামলার কারণে প্রচার-প্রচারণার কিছু সময় নষ্ট হয়েছে। এই হারানো সময় পূরণ করতে নেতাকর্মীদের দ্রুত একটি কার্যকর রোডম্যাপ তৈরি করে পুরোদমে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও লেখেন বলেন, মামলাবাজরা সফল হবে না। হতাশ হওয়ার কোনো কারণ নেই। খুব শীঘ্রই বিএনপি সর্বশক্তি নিয়ে নির্বাচনী মাঠে নামবে এবং বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com