শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

দৈনিক ফটিকছড়ি’ বর্ষপূর্তি আজ

দৈনিক ফটিকছড়ি / ৭৩৭ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ

‘দৈনিক ফটিকছড়ি’ আমাদের কথা’

ফটিকছড়ি প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক ফটিকছড়ি’ অষ্টম বর্ষপূর্তি আজ (২৮ আগষ্ট)। নয়তে পা রাখলো ফটিকছড়ি’র জনপ্রিয় অনলাইনভিত্তিক এই গণমাধ্যমটি।

২০১৭ সালের ২৮ আগষ্ট যাত্রা শুরু করা ‘দৈনিক ফটিকছড়ি’ এরইমধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি’সহ দেশ-বিদেশের পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

‘ফটিকছড়ি জুড়ে আমরা’ স্লোগানে পাঠকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাচ্ছি। সাংবাদিকতার নীতি মেনে, এবং সংবাদের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করেই আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করে যাচ্ছি।

দীর্ঘ নয় বছরের পথচলায় ‘দৈনিক ফটিকছড়ি’ সঙ্গে পেয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি, বাংলাদেশ তথা বিশ্বের লাখ লাখ বাংলা-ভাষাভাষী মানুষের ভালোবাসা। দৈনিক ফটিকছড়ি’র শুরু থেকে বড় শক্তি ছিলো পাঠক ও শুভানুধ্যায়ী, সংবাদ সংগ্রহের প্রতিনিধির ক্ষুরধার লেখনী।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে ‘দৈনিক ফটিকছড়ি’ তার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ডিজিটাল গণমাধ্যমের উৎকর্ষতার এই সময়ে আমরা শুরু থেকেই প্রচলিত অনলাইন পোর্টালের বাইরে নতুন কিছু করতে চেয়েছি। তার দৃষ্টান্তও দেখিয়ে আমরা আয়োজন করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনীতিবি ও সামাজিক ব্যক্তিদের নিয়ে বিশেষ আয়োজন। একই সাথে ফটিকছড়ি’সহ দেশ-বিদেশের ঘটে যাওয়া প্রতিমুহূর্তের ঘটনা প্রচার করেছি সাথে সাথে।

আমরা পরিকল্পনা হাতে নিয়েছি বিশেষ ছাপা সংখ্যা বের করার, একই সাথে ডিজিটালের মাধ্যমে ঘটনার স্থির ও ভিডিও চিত্র ধারণ, পাঠকদের চাহিদা পূরণে প্রয়োজনীয় অডিও-ভিডিও উপস্থাপনের পাশাপাশি, সমসাময়িক বিষয় নিয়ে টকশোর আয়োজন করার, এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী লাইভ সম্প্রচার করার।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে ‘দৈনিক ফটিকছড়ি’ তার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী, সংবাদকর্মী সর্বপরি ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফোরকান মাহমুদ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক ফটিকছড়ি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com