মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি পৌর যুবদলের কর্মী সভা, ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ জুলাই স্মৃতি গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটি-২০২৭ গঠিত যাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী, তাঁকেই বিদায় জানালেন তাঁরা নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

দৈনিক ফটিকছড়ি / ৫৬৭ ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

সীরাত মঞ্জুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন-২০২৬ সাবেক ও বর্তমান সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও আড্ডা, যা সংগঠনের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট এ.কে. করিম, প্রতিষ্ঠাকালীন সভাপতি এন.এম. রহমতুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাবেক সভাপতি কায়ছার মাহমুদ বিজয় এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি রেশমিন আকতার।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনির সঞ্চালনায় বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাবেক সদস্যদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের স্মৃতিচারণের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, বার্ষিক বনভোজন-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী, প্রাক্তন সদস্য ও বর্তমান সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এছাড়াও যারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতার জন্য LIM Foundation Bangladesh ও Science Academy-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

সংগঠনের সভাপতি মিনহাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি ভবিষ্যতেও ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের সকল আয়োজনে সবার পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com