শুক্রবার (২৩ অক্টোবর) নন্দীপাড়ার বাদল মেম্বারের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বারমাসিয়া নন্দীপাড়া যুব সংঘের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে গীতা স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বিশ্বশান্তি কামনায় পূজা ও প্রার্থনা, শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাস্টার আশীষ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন প্রভাস কুমার দে এবং প্রধান বক্তা ছিলেন চিকিৎসক স্বপন কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, চিকিৎসক মিণ্টন দে ছোটন, বাবলা কুমার দে, পার্থ ঘোষ, দয়াল শীল, বাদল কান্তি নন্দী ও সুপ্রিয়া নন্দী।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গীতার অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে নিবেদিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
ছোটন নন্দীর সভাপতিত্বে এবং সজল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামল নন্দী, রঞ্জিত চৌধুরী, জুয়েল মনি পাল, মিঠু পাল, লিটন দে, মিলন নন্দী, কৃষ্ণধন শীল, অনুপম ভট্টাচার্য, দয়াল দে, রুবেল ধর, সুমন দে, পলাশ গুহ, প্রণজিত সেন, চন্দন শিকদার, সুমন নন্দী, চন্দন নন্দী, শুভ নন্দী, পল্লব দে, শম্ভু নন্দী, লক্ষণ নন্দী, মনি নন্দী, প্রিয়াল নন্দী, গীতা শিক্ষক অপূর্ব দে, অমিত নন্দী, জনি নন্দী, অভি নন্দী ও শান্ত নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।