শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ৫৬৩ ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, যারা তাকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে চান তিনি। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিবিরহাটে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফটিকছড়ির সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপজেলার তিনজন প্রবীণ সাংবাদিকের হাতে সম্মাননা স্বরূপ ঈদ উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এতিম ও অসচ্ছল মানুষের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন এবং সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি, ডা. বরুণ আচার্য বলাই, রফিক তালুকদার, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নাজমুল তারেক, নুরুল আবছার নুরী, আখতারুজ্জামান রুবেল, নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com