বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে চুরির অভিযোগে গ্রাম্য সালিশে দুই সহোদরকে গণপিটুনি:  একজনের মৃত্যু, অন্যজন হাসপাতালে  জ্বর-কাশিতে কাবু নুরুল আমিন, ফেসবুকে জানালেন অসুস্থতার কথা বাবা ভান্ডারীর ওরশ: নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়িতে প্রস্তুতি সভা

মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

দৈনিক ফটিকছড়ি / ১৫৪ ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বৃত্তি বোর্ডের চেয়ারম্যান প্রভাষক এন. এম. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইসহাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. শহিদুল আজম, সমাজসেবক আলহাজ শওকত হোসেন ও আলহাজ মোহাম্মদ দিদারুল আলম, আইনজীবী অ্যাডভোকেট আহমদ কবির করিম, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন চৌধুরী, আল্লামা অধ্যক্ষ ছালেহ আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজিজুল করিম, বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নূরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী শিক্ষক মরহুম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.)-এর নামে শিক্ষামূলক এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মেধা বিকাশে উৎসাহিত করবে। তাঁরা আয়োজকদের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, “মা হচ্ছেন সন্তানের প্রধান অনুপ্রেরণা। মায়ের দোয়া ও প্রেরণা সন্তানকে এগিয়ে যাওয়ার পথ সহজ করে দেয়।”

তিনি আরও বলেন, “শিক্ষিত হয়ে যদি কেউ অসৎ হয় এবং নৈতিকতা না থাকে, তবে তা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। তাই নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ।”

প্রধান আলোচক মুহাম্মদ ইসহাক বলেন, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। বৃত্তি পরীক্ষায় যারা মেধার স্বাক্ষর রেখেছে, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের বিনয়ের সঙ্গে জ্ঞান অর্জন করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.)-এর নামে বৃত্তি চালু করাকে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে প্রভাষক এন. এম. রহমত উল্লাহ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা করিম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তি বোর্ডের সচিব মো. ইমাম হাসান। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com