মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত

দৈনিক ফটিকছড়ি / ১৬১৩ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী অফিসে উপস্থিত হয়ে পত্রিকার সম্পাদক এম. এ. মালেককে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, উত্তর জেলার আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারী জনাব আলাউদ্দিন সিকদার, জেলা এসিসটেন্ট সেক্রেটারী অধ্যক্ষ জনাব ফজলুল করিম,জেলা সাংগঠনিক সেক্রেটারী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, জেলা সহকারী অফিস সেক্রেটারী মোহাম্মদ এজাহারুল ইসলাম দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক সিহাব মালেক প্রমুখ।

উত্তর জেলা আমীর প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আজাদী পত্রিকা সত্য সংবাদ পাঠকের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করেন এবং পত্রিকা বহুল প্রচার এবং প্রসারের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com