মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল

দৈনিক ফটিকছড়ি / ৩২ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক:

দায়িত্ব পালনে ভালো কাজ ও বেশি মামলা দেওয়ার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফটিকছড়ি থানার টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মফিজুল ইসলামকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থানায় দায়িত্ব পালনকালে ভালো কাজের পাশাপাশি বেশি মামলা দেওয়ার ক্ষেত্রে অবদান রাখায় টিএসআই মফিজুল ইসলামকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তাঁর অবদানকে বিবেচনায় নিয়ে এ স্বীকৃতি দেওয়া হয়।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার। সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। ছুটি, চিকিৎসা, খাবারসহ অন্যান্য কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

কল্যাণসভায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, সচেতনতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার, সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি একটি ফোর্সবান্ধব কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করেন।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরস্কার অনূভুতি জানিয়ে টিএসআই মফিজুল ইসলাম বলেন, ‘এই পুরস্কার আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও উৎসাহ জোগাবে। ফটিকছড়ি থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।’

তিনি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি একজন পুলিশ সদস্যকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব।’

 

 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com