বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর ফটিকছড়িতে ধানের শীষেই নির্বাচন করবেন সরোয়ার আলমগীর, আশা আইনজীবীর ডুসাফের নতুন সভাপতি নাঈম, সম্পাদক তারেক মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে: অধ্যক্ষ নুরুল আমিন আজ নির্ধারিত হচ্ছে সরওয়ার আলমগীরের নির্বাচনী ভবিষ্যৎ গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজতের আমিরের মোবারকবাদ রিটি পিটিশন ‘সাতচল্লিশ’, শুনানির অপেক্ষা সরওয়ার আলমগীরের

স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

দৈনিক ফটিকছড়ি / ২১৫ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিস্তম্ভে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, মোহাম্মদ সেলিম, নুরুল আবসার নূরী, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ ইউছুপ আরাফাত, ওবাইদুল আকবর রুবেল, সীরাত মঞ্জুর প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আজকের এ দিনে আমরা আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।

বিশ্বের বুকে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের নজীর দ্বিতীয়টি নেই। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।’

#এসএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com