বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর ফটিকছড়িতে ধানের শীষেই নির্বাচন করবেন সরোয়ার আলমগীর, আশা আইনজীবীর ডুসাফের নতুন সভাপতি নাঈম, সম্পাদক তারেক মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে: অধ্যক্ষ নুরুল আমিন আজ নির্ধারিত হচ্ছে সরওয়ার আলমগীরের নির্বাচনী ভবিষ্যৎ গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজতের আমিরের মোবারকবাদ রিটি পিটিশন ‘সাতচল্লিশ’, শুনানির অপেক্ষা সরওয়ার আলমগীরের

খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান

দৈনিক ফটিকছড়ি / ৫৪৬ ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:

লিম ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাসুদুর রহমান  বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে গেলে মাঠের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে।

যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা শুধু মানসিক শান্তি নয় শরীরকে সুস্থ রাখতে এবং খেলাধুলার কোন বিকল্প নেই। উত্তর ধুরুং গুড উইল সোসাইটিকে খেলাধুলার জন্য যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গুড উইল সোসাইটি কৃতিক আয়োজিত ডেনাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন।

মাষ্টার ফরিদুল আলম চৌধুরী সভাপতিত্বে উদ্ভোদক ছিলেন  জাহাঙ্গীর আলম চৌধুরী,

সেক্রেটারি লোকমান হাকিম ও সজীব যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মাষ্টার তৌহিদুল আলম,  মাষ্টার শহিদুল আলম, ওসমান গনী,   মাষ্টার রাশেদুল আলম, আব্দুল মাবুদ, ক্লাব সভাপতি আবু তালেব, তারেকুল ইসলাম, টুর্নামেন্ট আহবায়ক ফিরোজ, জাফর ও শাহীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com