বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর ফটিকছড়িতে ধানের শীষেই নির্বাচন করবেন সরোয়ার আলমগীর, আশা আইনজীবীর ডুসাফের নতুন সভাপতি নাঈম, সম্পাদক তারেক মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে: অধ্যক্ষ নুরুল আমিন আজ নির্ধারিত হচ্ছে সরওয়ার আলমগীরের নির্বাচনী ভবিষ্যৎ গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা

চব্বিশের ছাত্রনেতারা হালুয়া-রুটিতে ব্যস্ত: সরওয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ১৪৯ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একাত্তরের ছাত্রনেতারা মহান মুক্তিযুদ্ধে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, অথচ চব্বিশের ছাত্রনেতারা হালুয়া-রুটি খাওয়া ও এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। তাঁরা প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির দালালিতে নেমে পড়েছেন, যা দেশের জন্য নতুন ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। জানুয়ারির প্রথম দিকে বই বিতরণ করলেও তাতে শেখ মুজিব বন্দনা ছাড়া শিক্ষণীয় কিছুই ছিল না। তবে সব আঁধার কেটে যাবে, ফেব্রুয়ারির ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ নতুন করে গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রধান বক্তা ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, ব্যবসায়ী বেলাল উদ্দিন, অভিভাবক সদস্য এস এম আক্কাছ ও সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল।

শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ হাসান কবির, জাহানারা বেগম ও জান্নাতুল আধন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন চৌধুরী মেম্বার, আরফাত তুষার, মহিন উদ্দিন মেসি, সালমান সোলাইমান, মোজাম্মেল হক অভি ও আলাউদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com