শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়!

সুস্থ ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই-মাসুদুর রহমান

দৈনিক ফটিকছড়ি / ৫৬৮ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

ফটিকছড়ি প্রতিনিধিঃ

 

সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান।

 

৩০ এপ্রিল ফটিকছড়ি পৌরসভা ৩ নং ওয়ার্ড তরুণ একতা সংঘের আয়োজন পহেলা বৈশাখ উপলক্ষে অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

ফটিকছড়ি পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাবুল আলম এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম।প্রধান আলোচক ছিলেন ১০নং সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতি সভাপতি মোঃ নুরুল আমিন সোহেল।

এসময় বক্তরা আরো বলেন শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনোই বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এজন্য প্রয়োজন খেলার মাঠ। খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com