বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

সুস্থ ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই-মাসুদুর রহমান

দৈনিক ফটিকছড়ি / ৪৬৭ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধিঃ

 

সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান।

 

৩০ এপ্রিল ফটিকছড়ি পৌরসভা ৩ নং ওয়ার্ড তরুণ একতা সংঘের আয়োজন পহেলা বৈশাখ উপলক্ষে অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

ফটিকছড়ি পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাবুল আলম এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম।প্রধান আলোচক ছিলেন ১০নং সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতি সভাপতি মোঃ নুরুল আমিন সোহেল।

এসময় বক্তরা আরো বলেন শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনোই বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এজন্য প্রয়োজন খেলার মাঠ। খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com