বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়িতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দৈনিক ফটিকছড়ি / ৮২৬ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ অপরাহ্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক:

চট্টগ্রামের ফটিকছড়িতে ছামনা খাতুন (৮০) নামে বৃদ্ধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সামনা খাতুন সুন্দরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আসকর আলী সিকদার বাড়ির মৃত ফকির আহমদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন সুমন।

স্থানীয়রা জানান- বেলা ১২টার দিকে পুকুর বৃদ্ধ মহিলার লাশটি ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহালে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com