সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারির খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সভা

দৈনিক ফটিকছড়ি / ৬৩৮ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

ফটিকছড়ি(চট্টগ্রাম):

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারির ৮৮ তম বার্ষিক খোজরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়ার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মাইজভান্ডারের মইনিয়া মঞ্জিলে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল আমিন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ,উপজেলা সমবায় অফিসার এম এ শহিদ ভূঁইয়া,এডভোকেট নুসরত আলম বাবর,নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম প্রমুখ।

সভায় খোশরোজ শরীফে আগত ভক্ত আশেকানদের নিরাপত্তা জোরদার, যাতায়াত সুবিধা, চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।

এসময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ভক্তগণেরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com