মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

পাইন্দং ইউনিয়ন জামায়াতের গণসংযোগ ও প্রতিবাদ সভা

দৈনিক ফটিকছড়ি / ১০৭১ ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

ফটিকছড়ি প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে আমতল এলাকায় গণসংযোগ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এরশাদ উল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি গাজী মো. বেলাল, পাইন্দং ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল আজিম মেম্বার, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ।

 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রমজান আলী, ফটিকছড়ি পৌরসভা শ্রমিক কল্যাণ সভাপতি ইব্রাহিম খলিল, পাইন্দং ইউনিয়ন শ্রমিক কল্যাণ সহ-সভাপতি তাজুল ইসলাম মেম্বার, ফটিকছড়ি থানা শ্রমিক কল্যান নেতা আজম কন্ট্রাক্টর, শ্রমিক দায়িত্বশীল গাজি এনাম, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক নাঈম উদ্দিন, জামায়াত নেতা শহিদুর রহমান, মাওলানা আবু বকর, মহসিনুর রহমান, মাসুদুর রহমান প্রমুখ।

 

কেন্দ্রীয় কর্মসূচি শেষে পাইন্দং গাউছিয়া মুঈনীয়া রজভীয়া এতিমখানা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এসময় গতকাল রাতে দাওয়াতি গণসংযোগ চলাকালে আশরাফাবাদ দরবার শরীফের মাওলানা শাহ আলম নঈমীর (বড় হুজুর) কর্তৃক ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগে  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে কোন ধরনের বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ শেষ করে ফিরে আসেন জামায়াতের নেতা-কর্মীরা। প্রতিবাদ সমাবেশে ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com