মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

হরিণাদিঘীর ১২০ শিক্ষার্থী পেল স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা সামগ্রী ‘উপহার’

দৈনিক ফটিকছড়ি / ৮৯৬ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘীতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি।

 

“সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে না পড়ে সে লক্ষ্যেই এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন”

 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে হরিণাদিঘী মাদ্রাসা মাঠে সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কীর্তিমান সন্তান ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম হোসেন বলেন, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে না পড়ে সে লক্ষ্যেই এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা এবং দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জেনারেশন জেড (Gen Z) অগ্রভাগে ছিল। যুবসমাজ চাইলে সমাজ ও রাষ্ট্র বদলে দিতে পারে। এক সময়ের অবহেলিত হরিণাদিঘী আজ অনেক এগিয়েছে। বর্তমান সময়ে যখন নানা অপচেষ্টা চালিয়ে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা চলছে, তখন এলাকার কল্যাণে হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরা চাই, হরিণাদিঘী চট্টগ্রামের একটি আদর্শ গ্রামে পরিণত হোক।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জনের বেশি শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রফেসর তৈয়ব আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরিণাদিঘী মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, ছাত্রনেতা শওকত আলী, ব্যবসায়ী সাইফুল আলম, প্রবাসী হাফেজ আব্দুল করিম এবং আনোয়ারুল আজিম নয়ন।

সংগঠনের সেক্রেটারি আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল আবছার, ব্যবসায়ী মহিবুল্লাহ, মোরশেদ সওদাগর, শেখ জায়েদ চৌধুরী, জাবেদ মোরশেদসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com