সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

অগ্নিকাণ্ডে ঘরহারা পরিবারগুলোর পাশে জামায়াত, দাবি নতুন ২ ফায়ার স্টেশন

দৈনিক ফটিকছড়ি / ৬৮১ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরহারা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় উপজেলায় জরুরি সেবা জোরদারের লক্ষ্যে নতুন করে দুটি ফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে দক্ষিণ ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে গিয়ে তিনি বলেন, ফটিকছড়ি আয়তনের দিক থেকে একটি বিশাল উপজেলা হলেও এখানে মাত্র একটি ফায়ার স্টেশন রয়েছে। ফলে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনায় সময়মতো উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তিনি ফটিকছড়ির উত্তর ও দক্ষিণাঞ্চলে দ্রুত দুটি নতুন ফায়ার স্টেশন স্থাপনের জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং রাষ্ট্রেরও দায়িত্ব। এই পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।

এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে অধ্যক্ষ নুরুল আমিন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগরী ও ফটিকছড়ি উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি আবদুর রহিম, আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ওসমান গনি, শিক্ষক মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

← Back

Thank you for your response. ✨

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com