সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

মানুষ এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে: অধ্যক্ষ নুরুল আমিন

দৈনিক ফটিকছড়ি / ৮৫৮ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আঁধার মানিক চা-বাগানে শ্রমিকদের নিয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, চা-বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হলে সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ফটিকছড়ির মানুষ তা বুঝে গেছে বলেই এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

সভায় উপস্থিত শ্রমিকদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে এবং তাদের ন্যায্য দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও বিপুল সংখ্যক চা-বাগান শ্রমিক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com