বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে চুরির অভিযোগে গ্রাম্য সালিশে দুই সহোদরকে গণপিটুনি:  একজনের মৃত্যু, অন্যজন হাসপাতালে  জ্বর-কাশিতে কাবু নুরুল আমিন, ফেসবুকে জানালেন অসুস্থতার কথা বাবা ভান্ডারীর ওরশ: নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়িতে প্রস্তুতি সভা

শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন

দৈনিক ফটিকছড়ি / ২৭৩ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম–২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, যারা ছাত্রশিবিরকে নানা অপপ্রচারের মাধ্যমে ঠেকাতে চান, তাদের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে। শিবিরের যে উত্তাল উদ্দীপনা, তা কখনো শেষ হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়িতে ছাত্রশিবিরর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ছাত্রশিবির গর্ব করার মতো মানুষ তৈরি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও শিবিরের সাবেক ভাইয়েরা চিকিৎসক, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। আমরা গর্বিত, এমন একটি সংগঠনের সঙ্গে থাকতে পেরে।

উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিবির কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের দায়িত্বশীল শহিদুল ইসলাম শাফি এবং শিবিরের সাবেক পূর্ব জেলা সভাপতি ইউসুফ বিন সিরাজ।

সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই দাবি আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। এছাড়া কিছু গণমাধ্যম ব্যক্তি-কেন্দ্রিক হয়ে পড়েছে, যা উদ্বেগের বিষয়। গণমাধ্যম জাতির চোখ, এবং সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যকে তুলে ধরবে।

তিনি শেষে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ডুয়েট শিবিরের সভাপতি মোহাম্মদ সাকিবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com