রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে চুরির অভিযোগে গ্রাম্য সালিশে দুই সহোদরকে গণপিটুনি:  একজনের মৃত্যু, অন্যজন হাসপাতালে  জ্বর-কাশিতে কাবু নুরুল আমিন, ফেসবুকে জানালেন অসুস্থতার কথা বাবা ভান্ডারীর ওরশ: নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়িতে প্রস্তুতি সভা হাইদচকিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কুরআন বিতরণ সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা?

চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর

দৈনিক ফটিকছড়ি / ২১৬ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। এ জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

শনিবার (১৪ মার্চ) রাতে নগরের একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ–চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদজামানের সঞ্চালনায় সভায় সরওয়ার আলমগীর বলেন, সাংবাদিকরা যদি ফটিকছড়ির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন, তবে তা উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে এবং এতে এলাকার মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, “ফটিকছড়িকে সিঙ্গাপুর বা ইউরোপ বানানোর দরকার নেই। আমি ফটিকছড়িকে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপ দিতে চাই, যাতে নতুন প্রজন্ম একটি উন্নত ফটিকছড়ি পায়।”

সরওয়ার আলমগীর আরও বলেন, ফটিকছড়িতে ১৮টি চা বাগান রয়েছে, যা এ এলাকার জন্য একটি বড় সম্ভাবনা। এসব বাগান ও সেখানে কর্মরত শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে, যাতে তারা উন্নত জীবনযাপন করতে পারেন।

তিনি বলেন, ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস যাতে স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় সবাইকে বিশ্বাস রাখতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের সহসভাপতি রাশেদ মাহমুদ ও ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, প্রবীণ সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া, সাইফুল আলম সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব, প্রবীর বড়ুয়া, আবদুস সাত্তার, আহসান রিটন, সুমন কুমার দে, সীরাত মঞ্জুর, সাইফুল ইসলাম, শ্যামল নন্দী, অনুজ দেব বাপু ও এম আর আমিনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com