শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে

আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে:  মাসুদুর রহমান

দৈনিক ফটিকছড়ি / ৪৯৯ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

দৈনিক ফটিকছড়ি ডেস্ক: লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, দৈনিক ফটিকছড়ি প্রধান উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুষিত সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে সুন্দর ক্যারিয়ার গঠনের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ফটিকছড়িতে একটি কমিউনিটি সেন্টারে ইউযুথ ওয়েব সোসাইটি নাজিরহাট জোনের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. মাসুদুর রহমান শিক্ষার্ধীদের উদ্দেশ্যে বলেন, জন্মগত ভাবেই মানুষ চিন্তা ও সৃষ্টিশীল। এটা মহান আল্লাহ প্রদত্ত। মানুষের এই সুপ্ত চিন্তা শক্তি ও সৃষ্টিশীলতাকে বিকশিত করার লক্ষ্যে জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করাই হলো শিক্ষা। শিক্ষা মনের একটি চোখ। আনুষ্ঠানিক শিক্ষা তোমাকে জীবিকার নিশ্চয়তা দেবে আর স্বশিক্ষা সৌভাগ্যের দুয়ার খুলে দিবে। নিজে শিখে নাও আর অন্যকে শিক্ষা দাও। নিজে জানো আর অন্যকে জানাও। তবেই একটা শিক্ষিত জাতি গড়ে উঠবে। দেশ ও জাতিকে পরিচালনায় শিক্ষাব্যবস্থায় সুশিক্ষায় শিক্ষিত মানুষ দ্বারা পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। তাই শিক্ষিত নয়, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাসিহাহ্ একাডেমীর চেয়ারম্যান শরীফ উদ্দিন পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন ইউযুথ ওয়েব সোসাইটি চট্টগ্রাম জেলা পূর্বের সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন জয়, মাওলানা আলী হোসেন প্রমুখ।

পরে ১৬০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com