শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

কৌশলে ফেসবুকে প্রচারণার অভিযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ

দৈনিক ফটিকছড়ি / ১৬৪০ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়। অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই অধ্যক্ষ নুরুল আমিন ও তার সমর্থকেরা কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আগাম গণসংযোগেও অংশ নেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

চট্টগ্রামের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি জানায়, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও আচরণবিধির আওতাভুক্ত।

এর আগে একই সংসদীয় আসনের আরেক প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই ধরনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।

শোকজ নোটিশে অধ্যক্ষ নুরুল আমিনকে আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com