শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

নুরুল আমিনের অভিযোগ খারিজ, আপিল বোর্ডে সরওয়ার আলমগীরের বৈধতা বহাল

দৈনিক ফটিকছড়ি / ১৬৯৯ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জন্য বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন দায়ের করা অভিযোগ খারিজ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

গত ৯ জানুয়ারি সরওয়ার আলমগীরের বিরুদ্ধে কমিশনের ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে আপিল করেন নুরুল আমিন।

আজ রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা করে কমিশন সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধতা বহাল ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সরওয়ার আলমগীরের পক্ষে আপিল শুনানিতে অংশ নেয়া আইনজীবী প্যানেলের একজন এড. ইউসুফ আলম মাসুদ দৈনিক ফটিকছড়ি-কে বলেন, জামায়াতের প্রার্থী নুরুল আমিন কর্তৃক দায়েরকৃত আপিল নির্বাচন কমিশনের আপিল বোর্ড শুনানি শেষে না মঞ্জুর করেছেন। এবং সরওয়ার আলমগীরের প্রার্থীতা বৈধ মর্মে বহাল রাখেন।

সরওয়ার আলমগীর দৈনিক ফটিকছড়ি-কে বলেন, “আমি শুধু বলব আলহামদুলিল্লাহ! আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com