বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন

ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান

দৈনিক ফটিকছড়ি / ৫৪ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর, চট্টগ্রামের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান।

কর্মসূচির অংশ হিসেবে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বলা হয়, দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন রোগের জীবাণুর সংক্রমণ প্রতিরোধে সহায়তা পাওয়া যায়। বিশেষ করে খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা বা অপরিচ্ছন্ন কোনো কিছু স্পর্শ করার পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি।

শুধু হাত পানিতে ভেজানো নয়, হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, নখের চারপাশ ও আঙুলের ডগা ভালোভাবে পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ। নিয়মিত এ অভ্যাস চর্চার মাধ্যমে পরিবার ও সমাজে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের স্লোগান ছিল, ‘Be a Hand Washing Hero’। বাংলায় এর বার্তা—‘হাত ধোয়ায় হই সচেতন, সুস্থ থাকুক জীবন’। এ স্লোগানের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com