নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার অধীন ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান আজ শনিবার বিকালে নাজিরহাট বাজারের আবুল সওদাগর নতুন হোটেলের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক জনাব মুহাম্মদ একরামুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা কমিটির সদস্যসচিব জনাব আব্দুল করিম টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক জনাব আদনানুল করিম এবং উত্তর জেলা যুবশক্তির সংগঠক এইচ এম ইমরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক হাসান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্যসচিব মো. মামুন উদ্দিন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উত্তর জেলা নেতৃত্ব নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সুমন, আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক আবুল মনসুর, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আহসান উল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ও মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহ, দপ্তর সম্পাদক আলী আহসান তারেক, কোষাধ্যক্ষ হাফেজ মো. মাহমুদুল হাসান এবং সদস্য সাখাওয়াত হোসেন, শুভাকাঙ্ক্ষী মিজানুর রহমান ও এনামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা আহ্বায়ক হাসান উল্লাহ বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হলো তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, মানুষের কথা শোনা এবং তাঁদের ন্যায্য অধিকার ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা। তিনি সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি প্রবাসী সদস্য ও প্রবাসী কল্যাণ এবং ডায়াস্পোরা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, সহপ্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. সাইদুল আলম রুবেল, কাজী আবির, সোয়াইব খান রানা, মোহাম্মদ এমদাদ,মোহাম্মদ মইন উদ্দিন, ইসনাইন হোসেন রিয়াজ, সাহাব উদ্দিন ও ফোরকান উদ্দিনকে বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদ ও সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফটিকছড়িতে জনসম্পৃক্ত, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।