নিজস্ব প্রতিবেদক
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘সিদ্দীকে আকবর (রা.) নুরানি হিফজ ও এতিমখানা’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পঞ্চবাড়ি আমতলী টিলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাহ উদ্দীন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য নুরু উদ্দীন নুরুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভার প্রবীণ ব্যবসায়ী রুহুল আমিন সওদাগর। সঞ্চালনা করেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দীন মানিক। প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটিয়া হক কমিটির শাখা সভাপতি মুহাম্মদ এমদাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বালি, আহমদ রহিম সওদাগর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল মনসুর, মুহাম্মদ নবীর হোসেন, মুহাম্মদ বাহাদুর ও মোহাম্মদ আবু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার শিশুদের নুরানি ও হিফজ শিক্ষার পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।