রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি

দৈনিক ফটিকছড়ি / ১২১৬ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ

 

নিজস্ব  প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুতাপেটা, পচা ডিম নিক্ষেপ এবং মানহানিকর প্রচারণার হুমকির অভিযোগে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে মামলা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাঈল গণী।

শুক্রবার (১০ জুলাই) ফটিকছড়ি থানায় করা জিডি (নং-৪৮৩) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিডিতে ইসমাঈল গণী উল্লেখ করেন, তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত হাইকোর্টের রিট মামলা নং-১০৫৩/২০২৬-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিনের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ৯ জুলাই ‘Sujon Majhi Fatikchhari’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টে তাকে জনসম্মুখে জুতাপেটা এবং পচা ডিম নিক্ষেপের হুমকি দেওয়া হয়। তার দাবি, পোস্টটিতে একদিনের মধ্যে ৮০৮টি রিঅ্যাক্ট, ১৯৫টি মন্তব্য এবং ৪০টি শেয়ার হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ‘Syed GiashUddin’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও তাকে নিয়ে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট করা হয়েছিল। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট তিনি সংরক্ষণ করে রেখেছেন।

ইসমাঈল গণী জিডিতে বলেন, একজন আইনজীবী হিসেবে রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী পেশাগত দায়িত্ব পালনের কারণে তাকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বা তাদের সহযোগীরা যে কোনো সময় তার শারীরিক ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের হুমকি শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বিচার বিভাগ ও আইনজীবী সমাজের জন্যও উদ্বেগজনক।

এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দৈনিক ফটিকছড়ি-কে বলেন, জিডি হয়েছে। প্রাথমিক তদন্তের জন্য আমরা সাইবার সিকিউরিটি সেলে পাঠাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com