শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

দৈনিক ফটিকছড়ি / ৬৮ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণে তরমুজ, পান, সর্জন পদ্ধতিতে চাষ, মিশ্র ফলবাগান, তিন চেম্বারবিশিষ্ট ভার্মি কম্পোস্ট এবং পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও উৎপাদনের আধুনিক কলাকৌশল নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, জৈব সার ব্যবহার এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়েও আলোচনা করা হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক।

কৃষি কর্মকর্তারা বলেন, ফটিকছড়ি কৃষিনির্ভর ও সম্ভাবনাময় উপজেলা। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে একই জমিতে বহুমুখী উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং কৃষকের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে।

বিশেষ করে মিশ্র ফলবাগান, পারিবারিক পুষ্টি বাগান ও ভার্মি কম্পোস্ট কৃষকের বাড়তি আয় এবং পরিবারের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ফটিকছড়িতে কৃষি আধুনিকায়নে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। গত জুনেও ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষি মেলা ও কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com