বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ

দৈনিক ফটিকছড়ি / ৬৫ ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মেডিকেল রোড এক্সটেনশন ও নতুন সিসি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর কাজ বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পরীক্ষায় ইটের মান অনুত্তীর্ণ হওয়ায় সংশ্লিষ্ট ইটের ব্যাচ ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা অংশ ভেঙে ফেলা এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন নাজিরহাট পৌরসভার নতুন প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

এ সময় তার সঙ্গে পৌরসভার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরেজমিন পরিদর্শনকালে নির্মাণকাজে ব্যবহৃত ইটের টি-টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফলে ইটের একটি ব্যাচ মানসম্মত না হওয়ায় তা অনুত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে ওই ব্যাচের সব ইট ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

এ ছাড়া নিম্নমানের ইট ব্যবহার করে নির্মাণ করা অংশ ভেঙে ফেলা হয়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে শোকজ করেছে পৌর কর্তৃপক্ষ।

পৌর প্রশাসক রহমত উল্যাহ বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের কাজের গুণগতমান নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ কঠোরভাবে নজরদারি করবে।

তিনি বস্তুনিষ্ঠভাবে বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানানোয় এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর প্রশাসক।

স্থানীয়দের দাবি, উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com