বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ

‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান

দৈনিক ফটিকছড়ি / ৪৭ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হালদা নদীকে জাতীয় সম্পদ উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে ভোর ৬টায় ফটিকছড়ি বিএনপির দলীয় কার্যালয় চত্বরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সরোয়ার আলমগীর। পরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত এবং নদীর তীরে বৃক্ষরোপণ করেন তিনি।

সরোয়ার আলমগীর বলেন, ‘হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। হালদা বাঁচলে দেশ বাঁচবে। আগামী প্রজন্মের জন্য এই নদীকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘হালদা নদী থেকে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাব।’

দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির আহ্বান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, ‘আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের মানুষকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞা করব।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ অনেক আশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমাদের দায়িত্ব দেশের মানুষকে শান্তি-শৃঙ্খলা এবং একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে তাঁর নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে এগিয়ে নেওয়া হয়েছিল, একইভাবে তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।’

উপস্থিত ছিলেন

কর্মসূচিতে ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, দুবাই বিএনপির সভাপতি মো. রফিক, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মুনসুর আলম চৌধুরী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবু আজম তালুকদার, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সুয়াবিল বিএনপির আহ্বায়ক এয়াকুব শহীদ, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ফটিকছড়ি সদর বিবিরহাটে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সীরাত মঞ্জুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com