মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

শিগগিরই প্রতীক বরাদ্দ পাচ্ছেন ফটিকছড়ির প্রার্থীরা, জেনে নিন সময়

দৈনিক ফটিকছড়ি / ৮৬১ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিগগিরই প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। আগামী ২১ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সময়ে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ১০ আসনের প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ২১ জানুয়ারি চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ এবং চট্টগ্রাম-১৬ আসনে প্রতীক বরাদ্দের কথা বলা হয়েছে। এরমধ্যে ওইদিন সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-২ তথা ফটিকছড়ি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য সময় নির্ধারণ করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচনে লড়তে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দিয়েছিলেন ৯ জন। এরমধ্যে এখন পর্যন্ত যাচাই-বাছাই শেষে না না প্রক্রিয়ায় মনোনয়নের বৈধতা পেয়েছেন বিএনপির সরওয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর নুরুল আমিন, বিএসপির সাইফুদ্দিন ও ওসমান, গণ অধিকারের রবিউল হাসান, ইসলামী আন্দোলনের জুলফিকার, খেলাফত মজসিলের আশরাফ বিন ইয়াকুব, জনতার নওশের আলী, স্বতন্ত্র প্রার্থী আহমদ করিব করিম ও জিন্নাত আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com