শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের

গ্রাম পুলিশের সমস্যা-সীমাবদ্ধতা শুনলেন ইউএনও ইব্রাহীম, বললেন গণভোটের কথা

দৈনিক ফটিকছড়ি / ৭৮৬ ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ফটিকছড়িতে আয়োজিত নির্বাচনী দায়িত্ব সংক্রান্ত অবহিতকরণ সভায় গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ সহকারে শোনেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। একই সঙ্গে তিনি গণভোটের ধারণা, গুরুত্ব এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বুধবার (২১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় ইউএনও বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সচেতনতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সভায় উপস্থিত গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালে বিদ্যমান নানা সমস্যা, সীমাবদ্ধতা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বকালীন চাপ, লজিস্টিক সহায়তার ঘাটতি এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা বক্তব্য দেন।

গ্রাম পুলিশের বক্তব্য শুনে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি নির্বাচনী দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ বজায় রাখার জন্য গ্রাম পুলিশের সদস্যদের নির্দেশনা দেন।

সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com