শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সবাইকে নিয়ে উন্নয়নের পথে ফটিকছড়ি গড়তে চান সরোয়ার আলমগীর দেশের নানা প্রান্ত থেকে কেন নানুপুর ওবাইদিয়ায় ছুটে আসেন ইতিকাফকারীরা? চা বাগান ও গ্যাস সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চান সরওয়ার আলমগীর চলে গেলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবুল বশর হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা তারাবির সুরে জেগে উঠল ফটিকছড়ি, শুরু রহমতের মাস ফটিকছড়িতে তৃণমূলে ভোট বাড়লেও সমন্বয়হীনতায় ডুবেছে দাঁড়িপাল্লা ১২ তারিখ বড় ব্যবধানে জিততে হবে: আমীর খসরু শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন সরওয়ার আলমগীর

ডুসাফের নতুন সভাপতি নাঈম, সম্পাদক তারেক

দৈনিক ফটিকছড়ি / ৪৬৭ ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের (DU Students of Fatikchhari) নতুন আংশিক কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া হলরুমে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১০ জন প্রার্থীর মধ্যে সদস্যদের সরাসরি ভোটে গরিষ্ঠতা পেয়ে তারা নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি নাঈম চৌধুরী ফটিকছড়ি পৌর এলাকার বাসিন্দা এবং সাধারণ সম্পাদক তারেক হোসেন দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ডুসাফ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সদস্যদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com