শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি! লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইউকের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবস উদযাপন মৃত্যুফাঁদে পরিণত ইটভাটার গর্ত, দুই শিশুর মৃত্যুর দায় এড়াবে কে

আজ নির্ধারিত হচ্ছে সরওয়ার আলমগীরের নির্বাচনী ভবিষ্যৎ

দৈনিক ফটিকছড়ি / ৬৯১ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল থাকবে কি না—সে বিষয়ে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আদেশ দিতে পারেন হাইকোর্ট। তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিটের ওপর আদেশের দিন থাকায় নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে তীব্র উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।

নেতাকর্মীরা বলছেন, আজকের আদালতের আদেশের ওপর নির্ভর করছে পুরো নির্বাচনী প্রস্তুতির গতিপথ। আদেশ নেতিবাচক হলে নতুন করে কৌশল নির্ধারণে পড়তে হবে দলকে, আর ইতিবাচক হলে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নেবেন তাঁরা।

গত মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী নিজাম উদ্দিন। অপরদিকে সংশ্লিষ্ট ব্যাংক ও নির্বাচন কমিশনের বক্তব্যও শুনতে আগ্রহ প্রকাশ করেন আদালত।

আইনজীবী প্যানেলের সদস্য ইউসুফ আলম মাসুদ সাংবাদিকদের জানান, “সরওয়ার আলমগীর কোনোভাবেই ঋণখেলাপি নন। নির্বাচন বিধিমালা অনুযায়ী তিনি ব্যাংকের সব পাওনা যথাসময়ে পরিশোধ করেছেন। আজ আদালত ব্যাংকের বক্তব্য শুনে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করবেন।”

তিনি আরও বলেন, রিটে যে অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা বাস্তবতা ও আইনগত দিক থেকে টেকসই নয় বলেই আমরা আদালতে তুলে ধরেছি।

এদিকে আদালতের আদেশকে ঘিরে চট্টগ্রাম-২ আসনের বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও টানটান উত্তেজনা বিরাজ করছে। অনেক নেতাকর্মী হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছেন এবং আদালতের রায়ের পরই পরবর্তী কর্মসূচি নির্ধারণের কথা ভাবছেন দলীয় নীতিনির্ধারকেরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আদেশ শুধু সরওয়ার আলমগীরের ব্যক্তিগত প্রার্থিতার প্রশ্নেই নয়, বরং চট্টগ্রাম-২ আসনের সামগ্রিক নির্বাচনী সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com