শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ফটিকছড়িতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক ফটিকছড়ি / ৩৭৮ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ

  1. ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) উপজেলা হলরুমে এফডিইবি ফটিকছড়ি শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আ ন ম ইকরামুদ্দীন নাসিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু। বিশেষ অতিথি ছিলেন লন্ডনপ্রবাসী ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

এফডিইবি উপজেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন আলোর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন তালুকদার, এফডিইবি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি থানার সভাপতি গাজী মোঃ বেলাল উদ্দিন, জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল আলম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, এফডিইবি উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ মহসিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com