সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান চট্টগ্রামে ইটভাটায় জ্বালানি কাঠ, টপসয়েল ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী

ফটিকছড়িতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

দৈনিক ফটিকছড়ি / ৪৫৩ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:১৬ অপরাহ্ন

ফটিকছড়ি প্রতিনিধিঃ

 

ফটিকছড়িতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

 

৬৯ জন প্রান্তিক মৎস্য চাষীকে ৩২০০ কেজি মৎস্য খাদ্য প্রদান করা হয়।

 

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল শহীদ ভূঁইয়া,সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমিন উল্যাহ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ।

 

প্রধান অতিথি মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার সবসময় প্রান্তিক কৃষক ও মৎস্যচাষীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

 

খাদ্য বিতরণের সময় মৎস্যচাষীদের পুকুর প্রস্তুতি, কার্প ফ্যাটেনিং এবং মাছের রোগবালাই সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com