সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ

ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাউদার্ন ইউনিভার্সিটির ইফতার মাহফিল

দৈনিক ফটিকছড়ি / ৩৪০ ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষ্যে ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ মার্চ (সোমবার), সাউদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন।

 

অ্যাসোসিয়েশন সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রকৌশলী প্রফেসর ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার আ. ফ. ম. মোদাস্সের আলী, সহকারী অধ্যাপক শিমুল দাশ, প্রভাষক নাহিদ রহমান, ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরী, উপাচার্যের একান্ত সচিব সাইদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আয়াস উদ্দিন আনসারী, জাহিদ খান, আইআইইউসি ফটিকছড়ি ফোরাম সভাপতি দাউদ রহমান।

 

বক্তারা রমজানের তাৎপর্য, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান। ইফতার পূর্ববর্তী আলোচনা শেষে, জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com