সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কথাসাহিত্যে চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন জাহেদ মোতালেব ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান! গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম মাওলানা মোহাম্মদ হোছাইন (রহ.) স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ফটিকছড়িতে তরমুজের বাম্পার ফলন, চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি: ডিসি জাহিদ রাস্তা নাকি চাষের জমি!

ফটিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে চাই জন্মাষ্টমীর র‍্যালি ও শোভাযাত্রায় বক্তারা

দৈনিক ফটিকছড়ি / ২৬৯ ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ

 

ফটিকছড়ি প্রতিনিধি:

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে ফটিকছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে (সেবাখোলায়) গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে সনাতনী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বক্তব্যে বলেন, “অতীতে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। তাদের সম্পদ লুটপাট করেছে, জমি-জায়গা দখল করেছে। সেই গোষ্ঠীই একসময় দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এ দেশের ছাত্র-জনতা সাম্প্রদায়িকতাকে কখনো প্রশ্রয় দেয়নি। আমরা ফটিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি পণ্ডিত লিখন চক্রবর্তী (লিংকন) । জম্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক রবিন পাল সঞ্চালনায়
এসময় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক সুজিত চক্রবর্তী, অধ্যাপক দয়াল কুমার রায়, বাবু স্বপন ধর, শিমুল ধর, কাজল শীল, ডা. প্রতাপ রায়, এডভোকেট মিহির কান্তি দে, রুপন ভৌমিক, বাচ্চু ঘোষ, লিটন পাল লিটু, এডভোকেট জনি কান্তি দে, বাবু সনজয় ধর, সন্তোষ কুমার শীল, মানস চক্রবর্তী, রুপক দে, মাষ্টার লিটন দে, জয়ন্ত দাশ জকি, ডা. অজিত দে সুজন, প্রদীপ রায়, হিল্লোল দাশ রানা, উজ্জ্বল শীল, রনজিত কুমার প্রমুখ।

  • দিনব্যাপী আয়োজিত জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলা সদরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com