রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ জনরায়ের পর আদালতের রায়ের অপেক্ষা শেষ হচ্ছে সরওয়ার আলমগীরের! মিলনমেলায় পরিণত হলো চবি ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের বনভোজন

মেয়াদোত্তীর্ণ ও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি; পাঁচ ফার্মেসিকে জরিমানা

দৈনিক ফটিকছড়ি / ৩১৬ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক :

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১৯ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট পৌরসভার একটি টিম সহায়তা করে।

 

ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট মেডিকেল) গেইট সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে আরজু ফার্মেসি, রহমানিয়া ড্রাগ ফার্মেসি, বিসমিল্লাহ ঔষধ বিতান ও শহীদ মেডিসিন হলসহ মোট পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com