রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি দুই দশকের প্রবাসজীবনের অবসান, ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির এনামের ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ নাম ‘ফটিকছড়ি উত্তর’, সদর কেন দক্ষিণে? ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের ফটিকছড়িতে ১ লাখ ৫ হাজার ৬০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ফটিকছড়িতে কৃষি মেলা ও প্রণোদনা বিতরণ, আধুনিক চাষাবাদে জোর এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে: আ ফ ম খালিদ

হাটহাজারীতে তেল মজুদ রাখার দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

দৈনিক ফটিকছড়ি / ৭০২ ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজেল ও অকটেন মজুদ করে রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের মজুদ ও বিক্রির অবস্থা তদারকি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযান চলাকালে আলাওল পেট্রোল পাম্পে অনিয়ম এবং তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ইউএনও মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, গুজবে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে জ্বালানি তেল কেনার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com