বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা আজিজুল করিম নতপাইন্দং আমতলে আরজেএসের প্রথম ডে-ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ৫০০ বছরের কবরস্থানের ওপর দিয়ে সড়ক নয়, বিকল্প জায়গায় চান এলাকাবাসী দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার শক্তিশালী ধারা অব্যাহত রেখেছে রবি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই খুঁটির ক্রসআর্ম ভেঙে জমিতে পড়ে বিদ্যুতের তার, প্রাণ গেল দুই কৃষকের ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতির আত্মপ্রকাশ ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন : স্বপ্নভঙ্গ নাকি জনপ্রত্যাশার প্রতিফলন? ফেসবুকে মানহানি ও লাঞ্ছনার হুমকির অভিযোগে জামায়াতের প্রার্থীর আইনজীবীর থানায় জিডি

ভূজপুরে সদর দপ্তর রেখে উপজেলা ঘোষণা করায় কৃতজ্ঞতা সমাবেশ

দৈনিক ফটিকছড়ি / ৫৪৮ ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ

 

সিরাত, নিজস্ব প্রতিবেদক

ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামে কৃতজ্ঞতা সমাবেশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ এবং প্রয়োজনীয় সরকারি দপ্তর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুল আলম আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রাম নগরে বসবাসরত ফটিকছড়ি উত্তর এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রত্যাশার পর ২০০৬ সালে ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ভূজপুর থানার পাশেই সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থানীয় জনগণের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই। তাই দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ, প্রয়োজনীয় সরকারি দপ্তর স্থাপন এবং প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। এজন্য তারা সরকারের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য দেন মাহবুবুল আলম আজাদ, সাব্বির আহমদ, ডা. আহমদুর রহীম, জামাল উদ্দিন সিকদার, ড. মহি মোহাম্মদ, নজরুল ইসলাম, সাংবাদিক আসগর সালেহী, অ্যাডভোকেট আইয়ুব, প্রফেসর মোহাম্মদ সোহেল, মাস্টার নাসিম উদ্দিন, রিজওয়ান চৌধুরী, মোহাম্মদ রফিক, আবুল বশর, আবু বকর চৌধুরী, মিসেস ডিজু ধর, ধনাঞ্জয় বড়ুয়া রুবেল, মুরাদুল ইসলাম, হেলাল উদ্দিন, মুনসুরুল হাসান জিয়া, মাওলানা নিজাম উদ্দিন, মিনহাজ উদ্দিন, মুসলিম মেম্বারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com