সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা ফটিকছড়িতে গণশুনানিতে মানুষের কথা শুনছেন ইউএনও সাঈদ ইব্রাহীম হাজারো মানুষের অশ্রু, শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় ছাত্রসেনা নেতা সাব্বির দায়িত্ব পালনে সাফল্য, জেলা পুলিশের পুরস্কার পেলেন টিএসআই মফিজুল রক্তদানে সচেতনতা বাড়াতে গাড়িটানায় বিনামূল্যে রক্ত পরীক্ষা, অংশ নিলেন ২৫০ জন নাজিরহাটে নিম্নমানের ইট ধরা পড়তেই কাজ বন্ধ, ঠিকাদারকে শোকজ বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের নিরাপত্তায় মাইজভাণ্ডারে প্রস্তুতি সভা ফটিকছড়িতে টেকসই কৃষি উন্নয়নে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ফটিকছড়িতে গ্যাসের অজুহাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া আদায়! ‘হালদা বাঁচলে দেশ বাঁচবে’, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরোয়ার আলমগীরের আহ্বান

৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা

দৈনিক ফটিকছড়ি / ৭৩ ভিউ
আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

দৈনিক ফটিকছড়ি:

দীর্ঘ প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরী। চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ লাখ টাকা ঋণ করতে হয়েছে পরিবারকে। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল রাতে তাঁকে ঢাকার হাসপাতাল থেকে চট্টগ্রামের অক্সিজেন এলাকার বাসায় নিয়ে আসা হয়েছে। তবে চিকিৎসা শেষ হয়নি। বর্তমানে জ্বর ও ডায়রিয়ায় ভুগছেন তিনি। নিয়মিত ওষুধের খরচ জোগাড় করা নিয়েই এখন দুশ্চিন্তায় পরিবার।

আহমদ আলী চৌধুরী ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তিনি মাসিক ফটিকছড়ি সংবাদের প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আহমদ আলী চৌধুরী চট্টগ্রামে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে টানা ৫১ দিন চিকিৎসাধীন থাকার মধ্যে ২১ দিন আইসিইউতে ছিলেন তিনি।

পরিবারের হিসাবে, চট্টগ্রামে চিকিৎসায় প্রায় ৬ লাখ টাকা এবং ঢাকায় ৪৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে চিকিৎসার পেছনে প্রায় অর্ধকোটি টাকা খরচ হয়েছে। এই ব্যয় মেটাতে গিয়ে পরিবারকে প্রায় ১৩ লাখ টাকা ঋণ করতে হয়েছে।

আহমদ আলী চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী জানান, ৫১ দিন পর গতকাল রাতে তাঁর বাবাকে ঢাকা থেকে চট্টগ্রামের অক্সিজেন এলাকার বাসায় নিয়ে আসা হয়েছে। শরীরে ইনফেকশন না থাকা এবং আগের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাসায় নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের আর্থিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে।

তানভীর চৌধুরী বলেন, বর্তমানে তাঁর বাবার অতিরিক্ত জ্বর ও ডায়রিয়ার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বাসায় রেখেই চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। নিয়মিত ওষুধের প্রয়োজন হলেও সেই খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।

তানভীর চৌধুরী বলেন, ‘যদি কেউ সহযোগিতা করেন, তাহলে অন্তত বাবার ওষুধের খরচটা চালিয়ে নেওয়া সম্ভব হতো।’

তিনি বাবার পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ইতিমধ্যে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সহযোগিতার জন্য ব্যাংক হিসাব:
A/C No: 0050310081832
Mutual Trust Bank Ltd.
Agrabad Branch
Account Holder: KAMAL HOSSAIN RONY

বিকাশ (পার্সোনাল):
01845721053 — তানভীর চৌধুরী
01813282567 — তানভীর চৌধুরী
01812685971 — আহমদ আলী চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com