মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই স্মৃতি গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটি-২০২৭ গঠিত যাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী, তাঁকেই বিদায় জানালেন তাঁরা নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত ৩ মাসের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাংবাদিক আহমদ আলী, এখন ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা

জুলাই স্মৃতি গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটি-২০২৭ গঠিত

দৈনিক ফটিকছড়ি / ১০২ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ফটিকছড়ি, চট্টগ্রাম : জুলাইয়ের চেতনা, শহীদদের স্মৃতি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন জুলাই স্মৃতি গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটি-২০২৭ গঠন করা হয়েছে।

লেলাং ফটিকছড়িতে পাঠাগার কার্যালয়ে সুন্দর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই কমিটি গঠন সম্পন্ন হয়। এ সময় পাঠাগারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল আলম রুবেল, সহ-সভাপতি আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলুফার ইয়াসমিন কলি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ইসলাম ও মোঃ আব্দুন নূর জিহান, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক মোঃ এহসানুল হক, কোষাধ্যক্ষ মাওঃ শুয়াইব, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল, সহ-গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ তালেব, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম, সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জলিল উদ্দিন, সমাজসেবা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাওঃ এরশাদ, সহ-সমাজসেবা ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ও মোঃ আলাউদ্দিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ রায়হান ইভান, সহ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জামশেদ আমীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম আসিফ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুমায়েত রায়হান, সহ-সাংস্কৃতিক সম্পাদক রহিম বাদশা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আদিব খান আদি, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমীর হামজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আব্দুল হামিদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ রিয়াজ উদ্দিন ও সরোয়ার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাইরা মনি ও সালমা, পাঠক ও সদস্য কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল এবং পরিবেশ ও পাঠাগার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম (২)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, জুলাই স্মৃতি গণপাঠাগার একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। এই পাঠাগার শুধু বইয়ের ঘর নয়, এটি হবে চিন্তা, চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র। এই পাঠাগার থেকে আগামী প্রজন্ম বই পড়বে, জানবে, ভাববে এবং দেশের জন্য ভালো কিছু করবে।

কমিটি গঠনে যারা সময়, শ্রম, পরামর্শ ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com