রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি পৌর যুবদলের কর্মী সভা, ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ জুলাই স্মৃতি গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটি-২০২৭ গঠিত যাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী, তাঁকেই বিদায় জানালেন তাঁরা নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি, জাতীয় পর্যায়ে সাফল্যের প্রত্যাশা এমপির ফটিকছড়িতে জাতীয় যুব দিবসে ৮ সংগঠন ও ৫ তরুণকে সম্মাননা ফটিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সঠিক নিয়মে হাত ধোয়ার আহ্বান সুন্দরপুরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, লাগাবে ৫০০ গাছের চারা নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২ হাজার চারা লাগানো হবে দুই সড়কে বারমাসিয়া নন্দীপাড়ায় গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী ফটিকছড়ি উপজেলা এনসিপির আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফটিকছড়ি পৌর যুবদলের কর্মী সভা, ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

দৈনিক ফটিকছড়ি / ৪৭ ভিউ
আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ফটিকছড়ি পৌরসভা যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ দিনের মধ্যে পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে আনন্দ কমিটি সেন্টারে আয়োজিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না। সভা সঞ্চালনা করেন পৌর যুবদল নেতা সাইফুল হায়দার রাসেল।

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুনসুর আলম চৌধুরী ও আজম খান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ ও জালাল উদ্দীন চৌধুরী এবং ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মজাহারুল ইকবাল লাভলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর কৃষক দলের আহ্বায়ক বেলাল, নাজিরহাট কৃষক দলের আহ্বায়ক হাসান কবির, আরমান, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সহসভাপতি আবছার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ও হেলাল উদ্দিন, ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর, সাদ্দাম হোসেন, ইকবাল, সুমন, হাসান মনজুরুল, সাইফুদ্দিন মানিক, বাপ্পা চৌধুরী, মোহাম্মদ এরশাদ, আজমসহ পৌরসভা যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

কর্মী সভায় প্রধান অতিথি সরওয়ার আলমগীর উপস্থিত নেতাকর্মীদের মধ্য থেকেই ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আগামী ১০ দিনের মধ্যে ফটিকছড়ি পৌরসভা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ওয়ার্ডভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়।

নতুন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা। কর্মী সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com